1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মার্শ-ওয়ার্নারের জোড়া শতক, দুরন্ত অস্ট্রেলিয়ায় অসহায় পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

অস্ট্রেলিয়ার দুই ওপেনার জোড়া শতক তুলে নিয়েছেন। মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দ্বৈত শতকে বড় সংগ্রহের পথে আগাচ্ছে অজিরা। এরইমধ্যে ৯০ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। আর মার্শও অপরাজিত আছেন ১০৪ বলে ১০৯ রানে।

টানা দুই হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া অজিরা চতুর্থ ম্যাচেও ছুটছে দুরন্ত গতিতে।

ভারতের বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের পাত্তা দিচ্ছে না দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। তাদের ২৩১ পেরোনো জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে ছুটছে ক্যাঙারু রাজ্য।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও সুবিধা করতে পারছে না।

ওয়ার্নার-মার্শের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ হচ্ছেন হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিরা। ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসমান মির। তারপর থেকে আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই অজি ব্যাটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )