1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে নতুন মাইলফলক রোহিতের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

বিশ্বকাপের মঞ্চে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। টপকে গেলেন ব্রায়ান লারাকে। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ভারতীয় দলের অধিনায়ক।

গতকাল বাংলাদেশের বিপক্ষেও পরিচিত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছিলেন রোহিত। যদিও ছয় মারতে গিয়ে আউট হলেন অর্ধশতরানের মুখে। ৪০ বলে ৪৮ রানের ইনিংসেই অবশ্য নতুন মাইলফলক স্পর্শ করেন রোহিত। এক দিনের বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি। ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে রান করার কৃতিত্ব শচীন টেন্ডুলকারের দখলে। তিনি করেছেন ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের বিশ্বকাপে তার ঝুলিতে রয়েছে ১৭৪৩ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহে রয়েছে ১৫৩১ রান। এই তিন জনের পরেই চলে এলেন রোহিত। বৃহস্পতিবারের ম্যাচের পর এক দিনের বিশ্বকাপে রোহিতের রান হল ১২৪৩। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক লারা করেছিলেন ১২২৫ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )