1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

২৮ অক্টোবর সমাবেশ করবে আওয়ামী লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিএনপির পর এবার ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে দলটি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ২৮ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দেন।

সভায় মির্জা আজম বলেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি তাদের (বিএনপি) ঢাকা দখল করতে দিব না, ২৮ তারিখে আমরাও সমাবেশ করব। সেই সমাবেশে আমরা চাইব তাদের চেয়ে বেশি জনসমাগম করার জন্য।

মির্জা আজম আরও বলেন, তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আর জামাত বিএনপি চায় বাংলাদেশকে পিছনে টেনে নিয়ে যেতে। ওরা এখন দিন তারিখ ঠিক করে দিচ্ছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি তারা কী এখানে বসে থাকব।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে তারা যে কর্মসূচি দিয়েছে ঢাকা অবরোধের সেদিন আমরাও ঢাকা দখলে রাখবো। ঢাকার সবচেয়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। আশা করি নারায়ণগঞ্জ থেকে আমাদের সমাবেশে সবচেয়ে বড় সাপোর্ট যাবে।

উল্লেখ্য, এর আগে ১৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে বলেও ঘোষণা দেন ফখরুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )