1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সন্ধ্যায় অনুশীলন করেছেন রোহিতরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

স্টেডিয়ামে ঢুকেই উইকেট দেখতে চলে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনে আসার পর মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কিউরেটর উইকেটের উপর পর্দা সরিয়ে নিয়ে দুজনে বেশ মনোযোগে উইকেট দেখেন।

বুঝতে চেষ্টা করেন আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে উইকেটের আচরণ কি হবে? অথচ বাংলাদেশে যখন অনুশীলনে আসেন, টাইগার অধিনায়ক উইকেটের সামনে গেলেও উইকেট দেখতে পারেননি। দুই দলের প্রতি স্টেডিয়াম কর্তৃপক্ষের এ কেমন রকম আচরণ! অবাক করেছে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে।

দুপুর ২টার থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন ছিল বাংলাদেশের। কড়া রোদে ব্যাটিং, বোলিং করেন সাকিব, মুশফিক, তানজিদ, লিটন, তাসকিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শরিফুলরা। আর ভারতীয় দল অনুশীলন করে সন্ধ্যায়। গোলাপি জার্সি পরে রোহিতরা প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন একপাশের উইকেটে। সেখানে রোহিত, শুভমান গিল, বিরাট, লোকেশ রাহুলরা একেক জন আধাঘণ্টা করে ব্যাটিং করেছেন।

ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেছেন। এরমধ্যে রোহিত শর্মা ও রবিচন্দ্রন আশ্বিন দুজনেই একই নেটে বোলিং করেছেন। আশ্বিন সিরিয়াসলি বোলিং করলেও রোহিতের বোলিং ছিল হালকা মেজাজে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )