1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শান্তি-সমৃদ্ধি ও উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিন : নসরুল হামিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

এ সময় নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরানীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোন উন্নয়ন করেনি। এ কারণে কেরানীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার। বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। বিগত সরকারগুলোর আশ্রয় প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এ এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মতো বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙে পড়েছিল। আমরা সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে বের করে এনেছি। মানুষের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সেকারণে সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আজ কেরানীগঞ্জের শুভাঢ্যার মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের জন্য শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। এই খাল উদ্ধার হলে মানুষের চলাচলের জন্য নৌপথ যোগ হবে। অল্প খরচে ও স্বাচ্ছন্দ্যে মানুষ চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন করতে পারবে।

উঠান বৈঠকে এলাকাবাসীর কথা স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ মনোযোগ দিয়ে শোনেন। মানুষের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। দাবি-দাওয়াগুলো খুব শিগগিরই পূরণ হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঢাকা জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মো. শাহাজাহানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মুবিবর, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )