1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লিটনের অসদাচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করলো বিসিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

পুনের টিম হোটেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। নিরাপত্তাকর্মী ডেকে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় লিটন দাসের পর এবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় ভারতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা টিম হোটেলে যান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেখা করতে।

নিয়ম অনুযায়ী, হোটেলের টিম লবিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ওই সময় ছোট ছোট দলে মধ্যাহ্নভোজের জন্য বের হচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লিটন দাসও মধ্যাহ্নভোজের জন্য বের হন। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন সেখানে সাংবাদিক কেন। লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী।

সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের পর অবশ্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের এই ওপেনার। সোমবার লিটন বলেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এতো গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বকীকার্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )