1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। আর তাতেই লজ্জার এক রেকর্ড গড়ে পাকিস্তান।

ভারতের কাছে শনিবার ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে ভারতের কাছে আট ম্যাচ হেরেছে পাকিস্তান। এদিকে, চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে গেছে ভারত।

১৯১ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দলীয় তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় ইনিংস ১৭৩ রানের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৯ বিশ্বকাপের ম্যানচেস্টারের ইনিংস। সেবার ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তারপরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবারের বিশ্বকাপের ইনিংসটি।

চলমান ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটা হলো একপেশে। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে। আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের রোহিত শর্মা। পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )