1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রোনালদো ম্যাজিকে ইউরোর মূল পর্বে পর্তুগাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

বৃষ্টির অবারিত ধারা, আর তার মাঝেই দৃষ্টিনন্দন গোল ও উদযাপনের মাধ্যমে পুরো বিষয়টিকে কাব্যিক করে তুললেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারই গোলের কল্যাণে পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর নিশ্চিত হলো ইউরোর মূল পর্বের টিকিট।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে রোনালদোর দল পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি। এছাড়া একটি গোল করেন গনসালো রামোস। অপর দিকে স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।

ম্যাচটির ১৮তম মিনিটে গোলের দেখা পায় পর্তুগাল। দলটির ফরোয়ার্ড গনসালো রামোস হেড থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেসের সহায়তায়। এর ২০ মিনিটে পেনাল্টির সুযোগ পায় পর্তুগাল। আর সেখান থেকে ডান পায়ের সহজ শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে প্রথামার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। সফলতা এসেও যায় ৬৯ মিনিটে। দলটির ডিফেন্ডার হ্যানকো ব্যবধান কমিয়ে ২-১ করেন। অবশ্য এই গোলের উদযাপন করতে সময় দেননি রোনালদো। কারণ কয়েক মিনিটের মধ্যে আবারও স্কোরশিটে নাম লেখান আল-নাসর তারকা। ৭২ মিনিটে ব্রুনোর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় জোড়া গোলের খাতায় নাম লেখান তিনি। আর পর্তুগাল ব্যবধান বাড়িয়ে ৩-১ করে।

তবে ছেড়ে দেয়ার পাত্র নয় স্লোভাকিয়াও। দলটি ৮০ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেয়। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় দলটি। আর তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। ‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচের সবকটি জিতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )