1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ঢাকায় রংপুরের আওয়ামী লীগ নেতাদের জরুরি তলব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

দলীয় কোন্দল, সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য রংপুর জেলা, মহানগর ও তিন উপজেলার আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের ঢাকায় জরুরি তলবে করেছে কেন্দ্র। আজ বুধবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল মোবাইল ফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে ঢাকায় ডাকা হয়েছে। সেখানে জেলা, মহানগর ছাড়াও উপজেলা–ইউনিয়ন পর্যায়ের নেতারা রয়েছেন। এখনই কিছু বলতে পারছি না।’

এর আগে সবশেষ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নেতা-কর্মীদের অসহযোগিতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার জামানত বাজেয়াপ্ত হয়। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। রসিক নির্বাচনের পর রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে দলীয় নেতা কর্মীদের মধ্যে আরও দূরত্বের সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে এসবের পুনরাবৃত্তি না হয় তা নিরসন, রংপুর মহানগর ও জেলার ছয়টি সংসদীয় আসনে দলের অবস্থান নিয়ে আলোচনার জন্য নেতাদের জরুরি তলব করা হয় বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

একই সঙ্গে রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে আসছে সেগুলোর বর্তমান অবস্থা। দলীয় কোন্দল, এমপিদের জনপ্রিয়তাসহ বিভিন্ন বিষয় আলোচনার হতে পারে বলেও কেউ কেউ জানান।

ঢাকায় অবস্থানরত কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম  বলেন, ‘নেতা কর্মীদের দ্বন্দ্ব নিরসন নয়। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে তৃণমূল নেতা কর্মীদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে জরুরি তলব করা হয়েছে। আওয়ামী লীগের যেসব কমিটির রয়েছে তা বহাল রেখে নির্বাচন কমিটি করার কথা বলেছে কেন্দ্রীয় কমিটি।’

জেলা ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মাওলা মোবাইল ফোনে  বলেন, মিঠাপুকুর, পীরগাছা, কাউনিয়া ও দিনাজপুরের বিরামপুর উপজেলার আওয়ামী লীগের নেতাদের জরুরি তলবে কেন্দ্রে ডাকা হয়েছে। এখন মিটিংয়ে আছি পরে কথা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )