1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশ ম্যাচের আগে সুখবর পেল নিউজিল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের। আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উইলিয়ামসন না খেললেও দল পায় ৯ উইকেটের বড় জয়।

দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও উইলিয়ামসন ছাড়া হারায় কিউইরা। তবে এই দুই ম্যাচে না খেললেও আভাস ছিল বাংলাদেশের বিপক্ষে কিউইদের তৃতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন কেইন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ফিরছেন কেইন। আগামী শুক্রবার চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা।

সবশেষ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান কেইন। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ লড়াই করতে হলো তাকে। তার শারীরিক অবস্থা সম্পর্কে দলের হেডকোচ গ্যারি স্ট্যাড বলেন, ‘উইলিয়ামসন দারুণভাবে উন্নতি করছে। গত পাঁচ-ছয়টা দিন দারুণ গেছে তার, ফিল্ডিং নিয়েও কাজ করেছে। এই মুহূর্তে কেইনের ব্যাপারে এটাই দেখার বিষয়। তার চোটের পরিস্থিতি কেমন, সেটা আর কোনো ব্যাপার নয়। এখন উইকেটে দৌড়ানো, ৫০ ওভারের ম্যাচে টানা ফিল্ডিং করা, এসব দেখা হচ্ছে। তার বর্তমান শারীরিক অবস্থায় আমরা আনন্দিত।’

শুধু উইলিয়ামসন নন, দলে ফেরার কথা রয়েছে গত মাসে ইংল্যান্ড সফরের সময় বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়া টিম সাউদিরও। এ নিয়ে কোচ বলেন, ‘একাদশে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হতে প্রস্তুত সাউদি। সে ভালোভাবে এগোচ্ছে। দেখে মনে হচ্ছে, তার আঙুল ভালোভাবে জোড়া লেগেছে। গত কয়েকটি অনুশীলন সেশনে সে পুরোদমে বোলিং করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )