1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। কাসুন রাজিথার পরিবর্তে রহস্যময় স্পিনার মাহেশ থিকশানা একাদশে নিয়েছে শ্রীলংকা। আর অফফর্মে থাকা ফখর জামানের পরিবর্তে পাকিস্তান দলে এসেছেন আব্দুল্লাহ শফিক।

বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্ব আসর শুরু করা বাবর বাহিনী লংকানদের ওপরও দাপট ধরে রাখতে চায়। পরিসংখ্যানও তাই বলে।

এখন পর্যন্ত দুই দলের ১৫৬ বারের দেখায় ৯২টিতে জয় পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ৫৯টি। আর পরিত্যক্ত হয় পাঁচ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্ব আসর শুরু করা লংকানরা এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায়। আর দ্য গ্রিন ম্যানদের লক্ষ্য পয়েন্ট টেবিলে সেরা চারের দৌড়ে এগিয়ে যাওয়া।

পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শ্রীলংকার একাদশ

কুসল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহেশ থিকশানা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )