স্পোর্টস ডেস্ক: ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ বিশ্বচ্যাম্পিয়নরা। সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এই ম্যাচের একাদশে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে জায়গা হয়েছে স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের। দলে এই একটি পরিবর্তনই এনেছে টিম বাংলাদেশ।
এদিকে দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসের। চোট থেকে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ছাড়াই নামতে হচ্ছে ইংলিশদের।
ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, দাউইদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/ উইকেট রক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।
বাংলাদেশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।