1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা আজও কালচক্রের চক্রান্ত চালাচ্ছে : মতিয়া চৌধুরী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা আজও কালচক্রের চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্ত সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আজ সারাবিশ্বে একজন মর্যাদাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত শেখ হাসিনা। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক পরিবার, একটি মহীরুহ- যা খরতপ্ত দুপুরে মানুষকে বার বার ছায়া দিয়েছে এবং ঝড়-বৃষ্টিতে মানুষকে আশ্রয় দিয়েছে। এই মহীরুহের অনেক ডালপালা রয়েছে- এ ডাল পালার মধ্যে রয়েছেন প্রয়াত জননেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আতাউর রহমান খানের মতো বলিষ্ঠ কিছু ব্যক্তিত্ব।

সোমবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, আপনারা মনে রাখবেন শেখ হাসিনার একমাত্র চিন্তা বাংলাদেশকে এগিয়ে নেওয়া। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। আমাদের সকলের একমাত্র লক্ষ্য ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশে রূপান্তর। তাহলে উন্নত দেশ হিসেবে আমাদের স্বপ্ন ও প্রাপ্তির ষোলকলা পূর্ণতা পাবে। যারা সরকারের সাফল্যগুলোকে বাদ দিয়ে মন্দগুলোকেই খুঁজে বেড়ান তাদের উচিত মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ নিয়ে শেখ হাসিনা জাতিকে যে উপহার দিয়েছেন তা নিয়ে গবেষণা করা। আগে সনদপত্র বা পরিচয়পত্রে এবং বিভিন্ন বিষয়ে জীবনবৃত্তান্তে শুধুমাত্র বাবার নাম লেখা হতো। এখন সেখানে মায়ের নাম উল্লেখ থাকার বাধ্যবাধকতা করা হয়েছে।

তিনি আরও বলেন, পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং দুর্দমনীয় গতিতে এগিয়ে চলছে। এজন্যই তো শেখ হাসিনা রাজনীতি করছেন শুধু ক্ষমতার জন্য নয় জনকল্যাণের জন্য। শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি বিস্ময়কর। পৃথিবীর ক’টা দেশে বছরের প্রথমদিনেই শিক্ষার্থীরা বই উৎসব উদযাপন করে বিনামূল্যে তা বাড়িতে নিয়ে যায়? এটা শেখ হাসিনার অনন্য উপহার। চিকিৎসা ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ক্লিনিক থেকে প্রান্তিক জনগোষ্ঠী ২২টি গুরুত্বপূর্ণ ওষুধসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )