1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টি-টেনের ড্রাফটে তামিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আজ সোমবার। এবারের আসরে অংশ নেওয়া ৮ দল হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি।

এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় রয়েছে। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো তারকারাও আছেন।

ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরকারি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং আম্বাতি রাইডু।

আবুধাবি টি-১০ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ইউসুফ পাঠান বলেন, ‘টি-১০ ফরম্যাট খুবই রোমাঞ্চকর। এই লীগের অংশ হতে পারে আমি উচ্ছ্বাসিত। দর্শকদের বিনোদন দেওয়া এবং আমার দলকে চ্যাম্পিয়ন করাই আমার প্রধান লক্ষ্য।’

ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবীদের মতো তারকারা।

টি-১০ গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি সাইনিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিছু সাইনিং অবাক করেছে। দারুণ সব খেলোয়াড় ড্রাফটের জন্য মুখিয়ে আছে। আশা করছি এবারের আসর আগেবারকে ছাপিয়ে যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )