1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শিক্ষাকে বাঁচাতে সরকার পরিবর্তন করতে হবে : মির্জা ফখরুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে। তাদের এই কথা শুনলে ঘোড়াও হাসে।’

আজ শনিবার রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাকরি জাতীয়করণ, শিক্ষক-কর্মচারী নির্যাতন বন্ধ ও চাকরিচ্যুতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি সমর্থক শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ২০১৪ ও ২০১৮ সালে তা প্রমাণিত হয়েছে’।

বিএনপি মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষের মতামত দেওয়ার একটাই সুযোগ ছিল ভোটের দিন। সেই অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা সরকার শুনছে না। চোরে না শোনে ধর্মের কাহিনি। এখন শোনাতে হবে। শোনানোর জন্য যা কিছু করা প্রয়োজন করা হবে। সময় আছে সসম্মানে চলে যান’।

দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ অবস্থা শিক্ষা ব্যবস্থার। শিক্ষাকে বাঁচাতে সরকার পরিবর্তন করতে হবে। টাকা ও দলীয় বিবেচনা ছাড়া শিক্ষক নিয়োগ হয় না। তারা (সরকার) এ খাতকে পঙ্গু করে দেশকে নতজানু করে রাখতে চায়। বর্তমানে পাঠ্যক্রমে শিক্ষা নেই’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )