1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ভালোবাসার প্রতিদান ভালোবাসাতেই দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনাদের জানপ্রাণ সব ফুটবলে মগ্ন। বাংলাদেশ মগ্ন ক্রিকেটে। ফুটবলে আর্জেন্টিনাকেই অকুণ্ঠ সমর্থন দেয় কোটি বাংলাদেশি। এখন বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিচ্ছে আর্জেন্টিনা। চলতি ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের শুভকামনা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এই ভালোবাসা আদান-প্রদানের সূচনা হয়েছিল কাতার ফুটবল বিশ্বকাপে। আর্জেন্টিনার মেসি বাহিনীর ফুটবল বিশ্বকাপ জয়ের সময়টাতেই মূলত বাংলাদেশিদের আর্জেন্টিনা প্রেমের মহাকাব্য পৌঁছে যায় মেসিদের দোরগোড়ায়। আসতে থাকা পাল্টা ভালোবাসার বার্তা।

আর্জেন্টাইনরা খুঁজে বের করে বাংলাদেশিদের প্রিয় খেলা ক্রিকেটকে। ভালোবাসার পাল্টা স্রোত তারা পাঠায় ক্রিকেট সমর্থন দিয়ে।

ফুটবল বিশ্বকাপ জয়ের উন্মাদনা কমলেও বাংলাদেশকে মনে রেখেছে আর্জেন্টিনা। তাইতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সাকিব আল হাসানের দলকে শুভকামনা জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )