1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘কিছু অঘটন হয়তো ঘটাতে পারে বাংলাদেশ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ জন দেখেছেন

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। পরিচিত কন্ডিশন, ওয়ানডেতে নিয়মিত ভালো পারফরম্যান্স সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশকে একেবারে বাতিলের খাতায় ফেলছেন না। কারো চোখে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার খুব একটা সম্ভাবনা দেখছেন না।

তাঁর মতে, সর্বোচ্চ কয়েকটি অঘটন ঘটাতে পারে বাংলাদেশ। কিন্তু এই দলের জন্য সেমিফাইনালে ওঠা কঠিন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দু’জন ভালো অলরাউন্ডার মিরাজ ও সাকিব আছে। সত্যি কথা যদি বলি, সব কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কত দূর যাবে? আমার তো মনে হয়, এই দল কোয়ালিফাই (সেমিফাইনাল) করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’

বাংলাদেশের জয়ের মূলমন্ত্র- দল হিসেবে ভালো খেলা। ভালো কিছু করতে হলে তাই বাংলাদেশের দল হিসেবে পারফরম্যান্সের বিকল্প দেখেন না আকাশ, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )