1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

তামিম ইস্যু প্রভাব ফেলবে না দলে: হাসান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

বিশ্বকাপের আগে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে এখনো উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। এরইমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠ নেমেছে বাংলাদেশ।

তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের পেসার হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, তামিম ইকবাল ইস্যু প্রভাব ফেলবে না দলে।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চলমান ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার অনুশীলনের এক ফাঁকে হাসান মাহমুদ বলেছেন, ‘আসলে দলের বাইরে কী হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে আমরা সেভাবে ভাবি না। শুধু নিজেদের কাজ নিয়ে, অনুশীলনের রুটিন নিয়ে ব্যস্ত থাকি। যেন সামর্থ অনুযায়ী সেরাটা দিতে পারি। আমার কথাও যদি বলেন তাহলে বলতে হবে আমি নিজে এসব নিয়ে বেশি ভাবি না। দলে নিজের ভূমিকা কী সেটা পালন করতেই ব্যস্ত আমি।’

হাসান মাহমুদদের সেরাটা বের করে আনতে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ভূমিকা অনেক। বিশ্বকাপে এই পেস ইউনিট ভরসা দিচ্ছে লাল-সবুজদের। তবে ডোনাল্ডের মতো দক্ষিণ আফ্রিকান গ্রেটের ছায়াতলে থাকায় সেটা হাসান মাহমুদের জন্য অন্যরকম অনুভূতির, ‘তার মতো একজনকে পাশে পাওয়া মানে সেরা কিছু। আমাদের জন্য তিনি সব সময়ই পাশে থাকেন। আমরা তার সঙ্গে শুরুতে এবং ডেথে কীভাবে ভালো বল করতে পারি সেসব নিয়ে আলোচনা করি। সে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করে। যেটা সত্যিই চমৎকার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )