1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

নেদারল্যান্ডসের রটারডাম শহরে পৃথক বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টার ও পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালান বন্দুকধারী। এতে ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে গিয়ে গুলি চালান। সেখানেও আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন।

পুলিশ আরও জানায়, গুলিতে যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন: ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষক।

একজন মেডিকেল শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি চলায়। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রোলবোমা ছোড়া হয়।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, আমার চিন্তাভাবনা সহিংসতার শিকার, তাদের প্রিয়জনদের এবং সেই সমস্ত লোকদের জন্য যারা খুব ভয় পেয়ে গেছে।

বৃহস্পতিবারের গুলি চালানোর পর এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )