1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরও বেশি হতাশার কেননা ২০১৫-২০২২ সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা। এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২৫ট ৩০ মিনিটে।

যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে  ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামীকাল শ্রীলঙ্কা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।

গতকাল রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )