1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

ম্যানসিটির বিদায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরুর পর একে একে সব ম্যাচেই জয় আসছিলো ম্যানচেস্টার সিটির। কিন্তু ইংলিশ লিগ কাপে খেলতে নেমেই পরাজয়ের স্বাদ নিতে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো গত আসরে ট্রেবল চ্যাম্পিয়নদের।

সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের হয়ে আলেকজান্ডার আইজ্যাক একমাত্র গোলটি করে বিদায় নিশ্চিত করেন ম্যানসিটির। ইংলিশ লিগ কাপে গত আসরের ফাইনালিস্ট ছিল নিউক্যাসল ইউনাইটেড। তাদের কাছে হেরে বিদায় নিলো আটবারের চ্যাম্পিয়নরা।

লিগ কাপের ম্যাচ। এ কারণে আর্লিং হালান্ড, কাইল ওয়াকার এবং ফিল ফোডেনকে বসিয়ে রেখেই দল সাজান কোচ পেপ গার্দিওলা। তবুও, প্রথমার্ধে বেশ চাপে রাখে তারা নিউক্যাসলকে। কিন্তু গোলটাই হলো না শুধু তাদের। ধারার বিপরীতেই বলতে গেলে গোল হজম করে বসে ম্যানসিটি। ৫৩তম মিনিটে আলেকজান্ডার আইজ্যাক গোল করে কিউক্যাসলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফিল ফোডেন এবং জেরেমি ডোকু। কিন্তু দলকে সমতায়ও ফেরাতে পারেননি তারা। হালান্ড শেষ পর্যন্ত বেঞ্চেই বসে থাকেন এবং দলের পরাজয় দেখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )