1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দলে অভিষেক হয়েছে জাকির হাসানের।

তবে অভিষেকের ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১ (৫) রান করে।

জাকিরের বিদায়ের পর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও টিকতে পারেননি। ৫ বলে ৫ রান করে বোল্টের বলেই ক্যাচ দেন ফিন অ্যালেনের হাতে।

ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে অ্যাডাম মিলনের বলে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়েছেন ১৮ রান করা তাওহীদ হৃদয়।

এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ফিরেছেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে নেই তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৩ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )