1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ওয়ানডের দলের ১৬তম অধিনায়ক হিসেবে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেত নিউজিল্যান্ডের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৬ রানে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটা তাই টাইগারদের মান বাঁচানোর ম্যাচ। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। তিনিও প্রথম দুই ওয়ানডের পর বিশ্রামে যাওয়ায় অধিনায়ক করা হয় শান্তকে।

এছাড়াও শেষ ওয়ানডের আগে বেশ কিছু পরিবর্তন আসে দলে। এই ম্যাচে বিশ্রামে থাকছেন তামিম ইকবাল। প্রথম দুই ওয়ানডের দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, আফিফ হোসেনকে নেওয়া হয় স্কোয়াডে। দ্বিতীয় ওয়ানডে খেলা খালেদ আহমেদ বাদ পড়েন তৃতীয় ম্যাচের দল থেকে। তবে তাসকিন ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়ায় আবারো ফেরানো হয় খালেদকে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হ্যানরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকইন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )