1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ফের মুস্তাফিজের আঘাত, চাপে নিউজিল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

প্রথম ম্যাচের মতো এবারও শুরুতে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। নিজের করা দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে আউট করলেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াং।

পরে নিজের করা চতুর্থ ওভারে এসে নিলেন আরও এক উইকেট। মুস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। কানায় লেগে ওঠা ক্যাচটি ঝাঁপিয়ে উঠে ধরেছেন স্লিপে থাকা সৌম্য।

মুস্তাফিজের জোড়া আঘাতের পরই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন খালেদ আহমেদ। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারে তুলে নিয়েছেন চ্যাড বসের উইকেট। তিনি সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেছেন।

পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৬ রান করেছে কিউইরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )