1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

নিউজিল্যান্ড সিরিজের আয়োজন ছিল মূলত বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি।

বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের।

ম্যাচের কোনো ফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটাও চোখে পড়েনি।

তবে সেসব পেছনে ফেলে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এখন তৈরি দ্বিতীয় ম্যাচের জন্য।

বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। ১০ ও ১১-তে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ 

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )