1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অপশক্তিকে রুখতে রাজপথে থাকবে আওয়ামী লীগ: দিপু মনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

বিএনপি তো অনেক আগ থেকেই আন্দোলন করছে। প্রত্যেক বছরই ঈদের পরে আন্দোলন হয়। কোন বছর ঈদের পরে হবে তাও বুঝতে পারি না। কোনো ধরনের সহিংসতা, অরাজকতা করার চেষ্টা করলে সরকারের যেমন আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তেমনই জনগণের জানমাল রক্ষারও দায়িত্ব। রাজপথে যেকোন ধরনের অপশক্তিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে থাকবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় ৮ উপজেলার বিজয়ী ৮টি দলের মধ্যে কুমরিয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। কুমরিয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )