1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনা ছিলেন তাই বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন
শেখ হাসিনা ছিলেন তাই বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক‌ ম মোজাম্মেল হক।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার ২৯ বছরের শাসনামলে এদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা ছিলেন। তাই বাংলার মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে।
স্বাধীনতার ৫২ বছরের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ৫২ বছরের মধ্যে তারা ২৯ বছর ক্ষমতায় ছিলেন। আর আমরা বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর এবং শেখ হাসিনার ১৯ বা ২০ বছর। তারা ২৯ বছরে কোথায় কী করেছেন সারা দেশের মানুষ জানে। আর আমাদের সময়ে কী কাজ হয়েছে তার তুলনা করলেই মানুষ বুঝবে, তারা কখনোই চায়নি বাংলাদেশ একটি আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হোক, নিজের পায়ে দাঁড়াক। তাদের সাধের পাকিস্তান যেমন একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হয়েছে, একইভাবে তারা ২৯ বছরে এই দেশকে পেছনের দিকে টেনে ধরেছিল।
পাকিস্তানের দোসররা এখনও রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এ দেশ‌ থেকে চলে গিয়েছে। কিন্তু তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, এমনকি যে জামায়াত সেই সময় দলীয় সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সকলেই বাংলাদেশে রয়ে গেছে। তারা এখনও আছে। আমাদের আশেপাশে, আমাদের সঙ্গে অনেকটাই মিলেমিশে আছে। তারা সময় ও সুযোগ পেলেই তাদের আসল রূপ উন্মোচিত হবে, তারা সমূর্তিতে আবির্ভূত হবে এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়েই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে যেতে হবে। বাধাকে অতিক্রম করে এগিয়ে চলাটাই হচ্ছে সফলতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার মোক্ষম সময়। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা মিথ্যাচার করে তথ্য প্রযুক্তির যুযোগ নিয়ে এটা করবেই। আমরা বিশ্বাস করি, তারা যত অপপ্রচার করুক না কেন স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই বিভ্রান্ত হবে না।
পরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক’ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু,  মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা দেলোয়ার হোসেন এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম জালাল উদ্দিন আকবর।
এর আগে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক‌ ম মোজাম্মেল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )