1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ছাড় পাবেন না নাসিররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার আনা অভিযোগে হতাশা প্রকাশ করেছে গ্লোবাল টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি।

এক বিবৃতিতে টি-টেন ম্যানেজমেন্ট জানায়, ‘এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে কোনো দুর্নীতির বিপক্ষে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে কাজ করে যাবো এবং ক্রিকেটকে পবিত্র রাখতে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো।

অভিযুক্ত আট জনের মধ্যে তিন জন ক্রিকেটার । একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাবেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে কৃষ্ণা কুমার চৌধুরী একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। বাকিরা হলেন ব্যাটিং কোচ আশহারর জায়েদি, সানি ধিলন সহকারী কোচ ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।

উল্লেখ্য, ৭৫০ ডলার মূল্যের বেনামি উপহার গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন নাসির হোসেন। বাংলাদেশের এই অলরাউন্ডার টি-টেনে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )