1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা দেশের সাধারণ মানুষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড ডা. এম এ সামাদ। তিনি বলেন, চাল-ডালসহ সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এম এ সামাদ বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই যে—সাধারণ শ্রমজীবী মানুষ তাল হারিয়ে ফেলছে। চালডালসহ বাজারে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসন। জনগণ আজ আতঙ্কিত। দেশে শুম-খুন, চাঁদাবাজি, কালোবাজারি, সিন্ডিকেট, লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচার চলছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দিয়ে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার, কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দেশের সব বিরোধী রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

এদিন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )