1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এশিয়া কাপ জিতে ওয়ানডে র‍্যাংকিংয়ে ভারতের উন্নতি, ফের শীর্ষে পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার আর মাত্র ১৬ দিন বাকি। তার আগে যেন ওয়ানডে র‍্যাংকিংয়ের বিভিন্ন অবস্থান নিয়ে যেন ইঁদুর-বিড়াল দৌড়ের খেলা চলছে। গত তিন সপ্তাহের মধ্যেই একাধিকবার বিভিন্ন দলের অবস্থানের পরিবর্তন এসেছে।

আফগানিস্তানকে ধবলধোলাই করে এশিয়া কাপের আগে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় শুরুতে দ্বিতীয় এবং পরে তৃতীয় অবস্থানেও নেমে গিয়েছিল বাবর আজমরা। কিন্তু এশিয়া কাপের পরই আবার এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান।

রবিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে দাপুটেভাবে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। তাদের রেটিং পয়েন্টও অবশ্য পাকিস্তানের সমানই, ১১৫।

এশিয়া কাপে পাকিস্তানের ভরাডুবি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে সেপ্টেম্বরের শুরুতেই র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজের শেষ তিন ম্যাচে শোচনীয় হারের মুখ দেখে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তারা তৃতীয় অবস্থানে নেমে গেছে। মূলত টানা তিন ম্যাচে অজিদের বড় ব্যবধানের পরাজয়ই পাকিস্তানকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে তুলে দিয়েছে।

অন্যদিকে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থান থেকে এক লাফে চারে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের উত্থানে র‍্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে ওয়ানডে বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর ছয়ে নেমে যাওয়া কিউইদের রেটিং পয়েন্ট ১০০।

এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়ের পরই র‍্যাংকিংয়ের আটে নেমে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে আবারও সপ্তম অবস্থানে ফিরে এসেছে টাইগাররা। পক্ষান্তরে, এশিয়া কাপের ফাইনালে পা রাখার মাধ্যমে সাতে উঠে এলেও ভারতের কাছে শোচনীয় পরাজয়ে ফের অষ্টম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা।

এছাড়া, ওয়ানডে র‍্যাংকিয়ের শীর্ষ দশের বাকি দুই স্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। নবম অবস্থানে থাকা আফগানদের রেটিং পয়েন্ট ৮০। অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপ জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ক্যারিবীয়রা ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে আছে দশে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )