1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘যারা উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের আলামত চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেস, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটোমিক পাওয়ার প্ল্যান্ট এসবই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের আলামত। যারা এসব উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার কাছেই নিরাপদ বাংলাদেশ। এসব কথা বলেছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

রোববার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহার আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন। সিটি করপোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। যেখানে এসব জনপ্রতিনিধিদের সম্পর্ক যত ভালো উন্নয়নও তত ভালো হয়েছে।

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ। এ উপলক্ষে আলোচনা সভা, ভ্যানগাড়ি ও বীজ-চারা গাছ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়রা বেগম বকুল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )