1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিদেশিরা কি বললো এটি আমরা গুরুত্ব দেই না: কৃষিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। তবে খাদ্যের দাম, চালের দাম কম। এছাড়া আলু, পিয়াজ, রসুন এগুলোর দাম নির্ধারণ হয় আবাদের উপর।

রবিবার বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টাঙ্গাইলের নাগরপুরে বিশাল জনসভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি সবসময় প্রকৃতির উপর নির্ভরশীল। এখন কৃষি হচ্ছে না এ জন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে সঙ্কিত। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। গতবছর আলু বিক্রি করতে পারেনি, এ কারণে আলু ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম, সারের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।

নির্বাচন সম্পর্ক কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কি বললো এটি আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো এটি শুনুন। তারা লন্ডনে বসে, নিউইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে বলতে পারবে না।

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, তাকে সর্বোচ্চ ভালো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ডাক্তাররা তার খোঁজ খবর নিচ্ছে।

এসময় কৃষিমন্ত্রী সাথে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, আতাউর রহমান খান এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খান আহমেদ শুভ এমপি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা ও উপজেলা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )