1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জনগণ অগ্নিসন্ত্রাসীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের জনগণ অগ্নিসন্ত্রাসীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ২০১৩-১৪ সালে সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অচল করতে চেয়েছিল তারা আবার একত্রিত হয়ে ঘোষণা দিচ্ছে নির্বাচন করতে দেবে না। আমরা স্পষ্ট বলতে চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন‌ অনুষ্ঠিত হবে। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে ভোলার চরফ্যাসন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট ও আলোকিত বাংলাদেশে পরিণত হবে । নির্বাচন সামনে আসলে জনপ্রিয়তাহীন একটি দল বাংলাদেশকে অন্ধকারের দিকে নেওয়ার জন্য ষড়যন্ত্রে মরিয়া হয়ে ওঠে।

ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব‌।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. হোসেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানসহ অন্যান্যরা। এর আগে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

এর আগে মন্ত্রী সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীর দোয়া-মুনাজাতে অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )