1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

মেসির বিশ্বকাপ উদযাপনের আদলে তৈরি হচ্ছে পূজার মঞ্চ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

কলকাতার পূজা মানেই নতুন কোনো চমক। নতুন নতুন ভাবনায় সেজে ওঠে মণ্ডপগুলো। অনন্য শিল্পের সাক্ষী থাকেন পূজাপ্রেমীরা। এবার বাঙালির আনন্দঘন এ উৎসবে সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে লিওনেল মেসির বিশ্বজয়। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে কাতারের ঐতিহ্যবাহী পোষাক ‘বিশত’ গায়ে জড়িয়ে শিরোপা উদযাপনে মেতেছিলেন মেসি। সেই ঐতিহাসিক মুহূর্ত এবার পূজা মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছে নরেন্দ্রপুর গ্রিনপার্ক সার্বজনীনের পূজা কমিটি।

ক্রীড়া প্রচারক সতদ্রু দত্তের মাথাতেই প্রথম এ ভাবনা আসে। এরপর সাউদার্ন সমিতির সচিব তথা পূজা শিল্পী বিশ্বনাথ দাসের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা হয় যে, বাংলার উৎসবের সঙ্গে জুড়ে দেওয়া হবে বিশ্বের সেরা ফুটবলারকে। যেমন ভাবনা তেমন কাজ। ৩৫ ফুট উচ্চতার ‘লুসাইল স্টেডিয়াম’ তৈরির কাজ চলছে জোর কদমে। ঠিক তার ওপর থেকে প্রায় ৪০ ফুট উচ্চতার মেসিকে ফুটিয়ে তোলা হবে।

সেখানে মেসির হাতে থাকবে বিশ্বকাপ। তবে কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামটি বাইরে থেকে দর্শন করেই যে চলে যেতে হবে, এমনটা নয়। সেই ফুটবল স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা থেকে মেসির বিশ্বজয়ের মুহূর্ত পরতে পরতে অনুভবও করতে পারবেন দর্শনার্থীরা।

সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে একেবারে বিশ্বকাপ ফাইনালের পরিবেশ ফুটে উঠবে। আর সেইসঙ্গেই হবে প্রতিমা দর্শন। এমনকি স্টেডিয়ামে থাকবে চেয়ারও। যেখানে বসেও প্রতিমা দর্শনের সুযোগ মিলবে। বাঙালির ফুটবলপ্রীতি ও দুর্গাপূজার আমেজ নিঃসন্দেহে উৎসবের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেবে।

৬৪ বছরে পা দেওয়া এই পূজা অবশ্য এর আগেও নিজেদের থিম ভাবনায় খেলার দুনিয়াকে তুলে ধরেছে। ইলিশ-চিংড়ির লড়াই থেকে কলকাতার তিন প্রধানের ঐতিহ্য ধরা পড়েছে এই পূজার সৃজনে। আর এবার নরেন্দ্রপুর সাক্ষী থাকবে এক টুকরো কাতারের। পূজায় দর্শনার্থীদের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )