1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

নিউজিল্যান্ডের বিপক্ষে বিসিবির চমক, অবসরে থাকছেন যারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

এ মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ দলে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটন কুমার দাসের নেতৃত্বে খেলবে টিম টাইগার্স। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

সাকিব আল হাসান ছাড়াও বিশ্রামে পাঠানো থাকবেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এশিয়া কাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া নাজমুল হোসেন শান্ত এই সিরিজেও থাকছেন না।

২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরে কিউইদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে লিটন দাসের দল। ২১ সেপ্টেম্বর গড়াবে ম্যাচ প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে সফর শেষ করবে নিউজিল্যান্ড।

এশিয়া কাপ অভিযান শেষের পর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করবে টাইগাররা।

১৬ সেপ্টেম্বর মিরপুরে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআইয়ের পরে লাল সবুজের দল ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গুয়াহাটিতে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )