1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগ শুধুমাত্র জনগণকে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র বা পাওয়ারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ শুধুমাত্র জনগণকে বিশ্বাস করে। আওয়ামী লীগের পাশে জনগণ আছে এবং থাকবে। আগামী নির্বাচনেও জনগণ ভুল করবে না। আবারও এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু সড়কের ওপর আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধু আমাদের নেতা নন, তিনি সারাবিশ্বের নন্দিত নেতা। সারাবিশ্বের যেখানেই যাই সেখানে তার প্রশংসা। যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে, আর থামবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কথা শুনতে চায়, তার উন্নয়নের কথা শুনতে চায়। জনগণ বলছেন, শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। কারণ এদেশের মানুষ নৃশংসতা, জ্বালাও-পোড়াও দেখেছে, জঙ্গির উত্থান দেখেছে। আগে ব্যবসায়ীদের কাছে চাঁদার জন্য টেলিফোন আসত, এখন আসে না। এইটার জন্য বিচক্ষনতা ও দূরদর্শিতাসম্পন্ন নেতা লাগে। তিনিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )