1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভারতের বিপক্ষে জয়; বদলে গেল বাংলাদেশের র‍্যাস্কিং

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৯ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৬ রানের জয় নিয়ে এশিয়া কাপের মিশন শেষ করল সাকিব বাহিনী।

এই জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ।

৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করেছে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। এর আগে বাংলাদেশকে টপকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নস্বরে অবস্থান করা শ্রীলঙ্কা নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে।

র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর স্থানে রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৬৮।

আর ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হেরে নিজেদের অবস্থান থেকে একধাপ নিচে নেমে র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৪। ফাইনালে খেলতে না পারা পাকিস্তান একধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে।

অস্ট্রেলিয়ার মতো তাদের রান রেটিং পয়েন্ট ১১৫ হলেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )