1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অভিষেকেই দুই ওভারে দুই উইকেট, ‘নয়া সাকিবে’ বিপাকে ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

নিজের অভিষেক ম্যাচের প্রথম স্পেলেই দুই উইকেট নিয়ে ভারতকে বিপাকে ফেলেছেন অভিষিক্ত টাইগার পেসার তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে তুলে নেন এই বোলার। তার দ্বিতীয় শিকার হয়েছেন তিনে নামা তিলক ভার্মা।

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে ভারতকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় সাকিব আল হাসানের দল। তিন টপ অর্ডার ব্যাটারই ভারতীয় বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। তবে হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।

তাওহিদ হৃদয়ের সাথে ১০১ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত ৮০ রানে (৮৫ বল) ফেরেন সাকিব। এরপর ক্রিজে এসে থিতুই হতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। পাঁচ বলে ১ রান তুলেই শামীম রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন। ফলে আবার চাপে পড়েছে টিম টাইগার্স।

এরপর ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করার খানিক পরে আউট হন হৃদয়। শুরুতে চার উইকেট হারানোর ধাক্কাটা বেশ সামলে নিয়েছিল সাকিব-হৃদয় জুটি। লোয়ার অর্ডারে আবার ভাঙন, ফের চাপে পড়তে শুরু করেছে টাইগাররা। তবে শেষ দিকে আবার মারমুখী ব্যাট করে টাইগারদের রানে খাতা আরো একটু বিস্তৃত করেন নাসুম আহমেদ। ৪৪ রান করে সাজঘরে ফেরেন আটে ব্যাট করতে নামা নাসুম।

শুরুতেই ছয় ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার থেকে নাম্বার থ্রি, কারো ব্যাটই হাসেনি ভারতীয় বোলারদের বিপক্ষে।

টুর্নামেন্টে সুপার ফোরের গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। আজকের ম্যাচে তিনি ফিরেছেন ২ বল খেলে মাত্র ০ রানে। আর দ্বিতীয় বারের মতো টুর্নামেন্টে ওপেন করতে নামা তানজিদ হাসান আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৩ রান করে তিনিও ধরেছেন সাজঘরের পথ।

হঠাৎ দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে আজকে নামানো হয়েছিল তিন নম্বরে। তবে তিনিও ফ্লপ। বহু কারণে আলোচিত সমালোচিত এই উইকেট কিপার ব্যাটার ১১ বল খেলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন। পাঁচে খেলতে নামা মেহেদী হাসান মিরাজও ফিরেছেন ব্যক্তিগত ১৩ রানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )