1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দাউদকান্দিতে শান্তি সমাবেশ জনসমুদ্রে রুপ বিএনপি আর কখনোই মাথা উচু করে দাঁড়াতে পারবে নাঃ ইঞ্জিনিয়ার সবুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকে বিজয়ী করবে।

মঙ্গলবার বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরু পর থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন।

এসময় সমাবেশ স্থলও এর আশে-পাশে এলাকা লোকে লোকারন্তে পরিণত হয়। দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাবেশে যোগ দিতে দেখা যায়। উন্নয়ন ও শান্তি সমাবেশ জনসমুদ্রে রুপ নেয়।

নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দি গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষা বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে।

সারা দেশের উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন । সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, বাংলাদেশ আওয়ামী সেচ্চাসেবক লীগের সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলাম পলাশ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু ফরিক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )