1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভারতের কাছে এমন হারকে ‘উপহার’ হিসেবে দেখছে পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও বৃষ্টির হানা, তবে শেষ অবধি খেলার ফলাফল পাওয়া গেছে। ভারত বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাবর আজমদের। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান। সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। এমন হারের পরও ভারতের কাছে কৃতজ্ঞ পাকিস্তান হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

নির্ধারিত দিনে (রবিবার) বৃষ্টির বাগড়ার পর সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডেতে গড়ায় ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচ। এদিন প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে জোড়া ফিফটি আর জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। অন্যদিকে, বড় টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ভারতীয় বোলারদের তোপে বাবর আজমরা থেমেছে মোটে ১২৮ রানে। আর তাতে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮) হারের লজ্জাও পেল পাকিস্তান।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারকে বিশ্বকাপের আগমুহূর্তে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন বাবরদের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। এমনকী যথাসময়ে এমন ধাক্কাকে উপহার হিসেবে দেখছেন তিনি! নিউজিল্যান্ডের এই কোচ বলেন, আমরা গত তিন মাস ধরে একটি ম্যাচও হারিনি। তাই এটি (ভারতের বিপক্ষে হার) একটি সময়োপযোগী সতর্কসংকেত। আমাদের প্রতিনিয়ত নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। আমাদের কাছে গত দুই দিনে এটি উপহার।

ব্যাট-বলে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ব্র্যাডবার্নও সেটি স্বীকার করলেন অকপটে। তিনি বলেন, আমরা খেলার প্রতিটি বিভাগেই হেরেছি। কোনো অজুহাত নেই। গত দুই দিনে আমরা যথেষ্ট ভালো খেলিনি।

এবারের এশিয়া কাপে প্রথম দেখায় ভারতীয় টপ অর্ডার একাই গুড়িয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে ভারত অলআউট হয় ২৬৬ রানে। তবে দ্বিতীয়বার মুখোমুখিতে উল্টো পাক পেসারদের ওপর চড়াও হয়েছে রোহিত-গিল ও কোহলিরা।

অবশ্য এ নিয়ে তেমন অবাক হননি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। বলেন, অবশ্যই চমক ছিল না। সবাই দেখেছে আমাদের বোলিং আক্রমণ কতটা প্রাণঘাতী এবং ভালো দলগুলো সেটাকে মোকাবিলা করতেই চাইবে।

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে এই কোচ বলেন, আমাদের ব্যাটাররা নিয়মিত রান পাচ্ছেন না। তবে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তারা আবারও ঠিকই ঘুরে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )