1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

জবি ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

জবি ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী সন্ত্রাসীরা হামলার পথ বেছে নিয়েছে। গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিল এবং আগামীতেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।

উল্লেখ্য, গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণমিছিলের কর্মসূচি শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে এলে সুজন মোল্লা হামলার শিকার হন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )