1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সুপার ফোরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, প্রতিপক্ষ বৃষ্টি!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

তবে দুই দেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার সংবাদ অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দুই পরাশক্তির মহারণ যেন বৃষ্টিতে ভেসে না যায়, সে জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যেখানে খেলা বন্ধ হয়ে যাবে, পরের দিন সেখান থেকে শুরু হবে ম্যাচ।

শ্রীলঙ্কায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে খেলা হচ্ছে এশিয়া কাপের।

পাল্লেকেলেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও বাধাগ্রস্ত হয়েছিল।

দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শ্রীলঙ্কা থেকে আসর সরিয়ে নেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু সেটা হয়নি।

আসরের সুপার ফোরের খেলাগুলো শ্রীলঙ্কায়ই হচ্ছে। শুধু পাল্লেকেলের বদলে খেলাগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

তবে শুধু ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখায় সমালোচিত হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণ, অন্য দলগুলোর ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। ১৭ সেপ্টেম্বরের ফাইনালে অবশ্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে কোনো দলের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি এর আগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )