1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ছাত্রলীগের প্রথম সভাপতির স্ত্রীর ইন্তেকাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রথম সভাপতি সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (হেনা) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বার্ধ্যকজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৭ বছর। সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন তিনি। মৃত্যুর বিষয়টি করেছেন মরহুমার ছোট ছেলে আহসান উল্লাহ (ফিলিপ)। তিনি বলেন, অসুস্থতার কারণে মাকে গত ২৬ আগস্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

মরহুমার নামাজে জানাজা ও দাফন হবে আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে।

মরহুমা আবেদা খাতুন হেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জাতীয় পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডেনিস ইসলাম, হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, বালিয়াডাংগী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )