1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জামায়াতের নির্বাচন করা নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী একটি জঙ্গি সংগঠন, সেটি দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেওয়া হবে কিনা, সেটি সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের ৫তলা প্রশাসনিক-কাম-মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দেশের ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার-উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )