1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে ‘রিজার্ভ ডে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ থেকে বঞ্চিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির কারণে সুপার ফোর পর্বেও রয়েছে একই শঙ্কা। বিষয়টি মাথায় রেখে ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটির জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা করা হয়েছে। ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যার জন্য রিজার্ভ ডে যোগ করা হয়েছে।

অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এই খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

অনলাইন পত্রিকাটি আরও জানিয়েছে, দুটি ম্যাচে রিজার্ভ ডে থাকলেও নির্ধারিত প্রথম দিনেই খেলা শেষ করার সব চেষ্টা করা হবে। প্রয়োজনে কমানো হবে ম্যাচের দৈর্ঘ। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে নির্ধারিত দিনে ম্যাচ যেখানে আটকে গিয়েছিল, আর রিজার্ভ ডে’তে সেখান থেকেই খেলা শুরু হবে।

পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংস বৃষ্টির কারণে শুরুই হতে পারেনি। ভারত-নেপাল ম্যাচেও ছিল বৃষ্টির হানা। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। সুপার ফোর পর্বের কলম্বোর ম্যাচগুলেও রয়েছে বৃষ্টির জোর সম্ভাবনা।

আসরের আয়োজক পাকিস্তান চেয়েছিল কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানতোতায় নিতে। কিন্তু এশিয়া কাপ-সংশ্লিষ্ট সবাইকে ইসিসি মেইলে জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচগুলো আয়োজন করা হবে।

কলম্বোয় ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী রোববার। ক্রিকইনফো জানিয়েছে, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )