1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাকিস্তানের পেস আক্রমণে বিপাকে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

পাকিস্তানের ভয়ংকর পেস আক্রমণে বিপাকে বাংলাদেশ। পাকিস্তানের তিন তারকা পেসার নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ ও তাওহিদ হৃদয়।

এশিয়া কাপের চলমান ১৬তম আসরে সুপার ফোরের প্রথম ম্যাচে ৯.১ ওভারে ৪৭ রানেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় বাংলাদেশ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব আ লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সুপার ফোরে তুলে দিতে অগ্রনী ভূমিকা রাখেন মিরাজ।

আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তান ম্যাচেও মিরাজকে ওপেনিংয়ে নামানো হয়। এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )