1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

চোটে এশিয়া কাপ শেষ শান্তর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।’

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচে একা লড়াই করে ১২২ বলে ৮৯ রান করেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৯৪ রানের রেকর্ড জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটার। ১০৫ বল খেলে ১০৪ রান করে রান আউটের শিকার হন তিনি।

এমন একজন ব্যাটারকে হঠাৎ করেই হারিয়ে ফেলা অনেক বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশের। বিশেষ করে এশিয়া কাপের সুপার ফোর যখন সামনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )