1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের কর্মসূচি ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সকল মহানগর, জেলা ও উপজেলার পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ।

রবিবার বিকালে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সকল মহানগর, জেলা ও উপজেলার পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি পালনের জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুবলীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশারি বিতরণ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সকল মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্ত দান কর্মসূচি।

এছাড়াও চিকিৎসকবৃন্দের সমন্বয়ে কেন্দ্র এবং সকল মহানগর ও জেলায় মেডিকেল টিম গঠন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সকল মহানগর ও জেলাসমূহে একটি হটলাইন চালু করা (এই হটলাইনটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত সেবা ও রক্তদান কার্যক্রমে সহায়তা করবে) এবং সচেতনতামূলক বিলবোর্ড, ফেস্টুন, ই-পোস্টার প্রকাশ ও প্রচার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )