1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

রংপুরে দুই হাজার চারা বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন
জলবায়ু পরিবর্তন রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে রংপুরে  বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন  “বাংলার চোখ”।
রোববার নগরীর মাহিগঞ্জ থানার তাজহাট ডিমলা এলাকায় এ বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করে সংগঠনটি।এসময় ৩ শতাধিক পরিবারের মাঝে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ ও ফুলগাছের বিতরণ করা হয়।এবং পর্যায়ক্রমে বাকি চারা বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃক্ষরেপণ কর্মসূচিতে ‘ বাংলার চোখ’ কেন্দ্রীয় সংসদ সভাপতি হাজী মো: তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, (সিটিএসবি) আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান
ড. মোঃ বাবুল হোসেন।আরও উপস্থিত ছিলেন  বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল,সদস্য দুলাল মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )