রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ও বড় বিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট,মাজারের পাড়, পীরের হাট, তেতুঁলতলা এবং বড়বিল ইউনিয়নের ঠাকুরাদহ ও চৌধুরীর হাট এলাকায় এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।
তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক মিঠু,উপজেলার সাধারণ সম্পাদক জি এম শাহজালাল সহ ইউনিয়ন, ওয়ার্ড ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।